ক্ষেতলালের রোয়াইর গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫০:০১ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার “আসুন আমরা মাদকে না বলি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রোয়াইর গ্রামে মাদকের ভয়াবহতা রোধ এবং মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মোক্তারুল আলম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তবে পুলিশ ও প্রশাসনের একার পক্ষে এটি পুরোপুরি সম্ভব নয়; গ্রামবাসী ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বড়তারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম  এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মোশারফ হোসেন। তারা তাদের বক্তব্যে রোয়াইর গ্রামকে একটি আদর্শ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত সেমিনারে রোয়াইর গ্রামের বিশিষ্ট সমাজসেবকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভায় মাদকাসক্তদের পুনর্বাসন এবং মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে সুন্দর ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদককে ‘না’ বলার কথা বলেন স্থানীয়রা প্রশাসনের এমন সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে মাদকের অভিশাপ চিরতরে দূর হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com