নওগাঁর ধামইরহাট থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানে ২ জন মাদক কারবারি ভাই-বোন গ্রেফতার। ১টি মোটর বাইক, ১টি মোবাইল ফোন সহ ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার"'

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১০:২৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১০:২৬:০২ অপরাহ্ন
"' নওগাঁর ধামইরহাট থেকে (জেলা স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁর ধামইরহাট থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারি ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হিরো মোটর বাইক ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় জেলার চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনের পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি হিরো মোটর বাইক এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ হাতে নাতে ২ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোছা: লাইলী বেগম (৩৫) ও মো: হাসান আলী (৩০) অমরপুর (হঠাৎপাড়া), ধামইরহাট, নওগাঁ জেলা। ধামইরহাট থানা পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার ২ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com