অনুসন্ধানে ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কর্মঘণ্টার বাইরে রাত ৮টার পর ন্যাশনাল ব্যাংক থেকে ২২ কোটি ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনা

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৩২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:৩১:৩৯ অপরাহ্ন
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাঁদের ৪ আগস্ট সশরীরে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে ৩ আগস্ট এই তথ্য জানা যায়।

অভিযোগটি মেসার্স ইমপ্যাক্ট কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উত্তোলনের বিষয় কেন্দ্র করে। তলবপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ব্যাংকটির দিলকুশা শাখার এসভিপি আশরাফ উদ্দিন আহমেদ, কোম্পানি সেক্রেটারি মো. কায়সার রশীদ, ইভিপি ও বনানী শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট গুলশান করপোরেট শাখার ব্যবস্থাপককে তলব করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার
নির্দেশ দেয়।

কর্মঘণ্টার বাইরে রাত ৮টার পর ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনায় ব্যাংকটির ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৪ আগস্ট সশরীরে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠির সূত্রে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, মেসার্স ইমপ্যাক্ট কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উত্তোলনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এসব কর্মকর্তাকে তলব করা হয়েছে।

তলব করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার এসভিপি আশরাফ উদ্দিন আহমেদ, কোম্পানি সেক্রেটারি মো. কায়সার রশীদ, ইভিপি ও বনানী শাখার ব্যবস্থাপক অলোক কুমার বিশ্বাস, বনানী শাখার এসভিপি খান মুহাম্মদ মোয়েদ আজিজসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দুদক জানায়, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখায় কর্মঘণ্টার বাইরে রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাখ্যা দিতে ওই শাখার ব্যবস্থাপককে এর আগে তলব করেছিল হাইকোর্ট। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই দুদক অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। এই অর্থ দেওয়া হয় ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কর্ণধার আলী হায়দার রতনকে।
 

ওইদিন বিকেলে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গ্রাহকের ঋণ নবায়নের সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অনুমোদনের বিষয়টি শাখায় পাঠানো হয়। এরপর রাত ৮টা ২৩ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে ওই অর্থ উত্তোলন করা হয়।

দুদক সূত্র আরও জানায়, ২০২২ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের ৪৭৫তম পরিচালনা পর্ষদ সভায় ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ঋণ নবায়নের প্রস্তাব ওঠে। সেখানে উল্লেখ করা হয়, গ্রাহকের সীমাতিরিক্ত ৪৭ কোটি ৮৫ লাখ টাকার ঋণপত্র খোলা হয়েছে এবং অন্য ব্যাংকে থাকা ঋণও খেলাপি অবস্থায় রয়েছে। ঋণ নবায়নের অনুমোদনের পরই গ্রাহক ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ পান। এ ঘটনায় লেনদেনের নিয়ম, অনুমোদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে দুদক।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com