ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৪৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৪৮:৩১ অপরাহ্ন
রাঙামাটি জেলা প্রতিনিধি:-মোঃ কামরুল ইসলাম, ৯ আগস্ট ২০২৬: সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটি পৌর এলাকার কর্মহীন ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এই সহায়তা প্রদান করা হয়। রোববার সকালে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী বাজারসংলগ্ন কারখানা বিভাগ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু, সদস্য আনোয়ার আজিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডে সহায়তা পৌঁছাবে , অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এমন মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। শুধু ৬ নম্বর ওয়ার্ডেই নয়, পর্যায়ক্রমে রাঙামাটি পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সকল দুর্যোগকবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়। সুশৃঙ্খল বিতরণে পুলিশের ভূমিকা প্রশংসনীয় , বিপুলসংখ্যক উপকারভোগীর উপস্থিতি সত্ত্বেও রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে নির্বিঘ্নে খাদ্যসামগ্রী গ্রহণ করেন। উপকারভোগীদের কৃতজ্ঞতা ও দীর্ঘমেয়াদি সহায়তার দাবি দুর্যোগের মধ্যে হঠাৎ খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। খাদ্য সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বসতবাড়ি সংস্কার ও স্থায়ী পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সরকারি-বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। স্থানীয় সচেতন মহল বলছে, দুর্যোগের এমন সময়ে সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের সহায়তা দুর্গত পরিবারগুলোর মধ্যে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com