পাঁচ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ক্ষেতলাল থানার মুক্তারুল আলম

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৪১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৪১:৩০ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাট জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম। রোববার (৯ আগস্ট) জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তিসহ সার্বিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুরস্কার গ্রহণের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ স্বীকৃতিতে ক্ষেতলাল থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com