​বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৩:৪৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৩:৪৯:১৯ অপরাহ্ন

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ—অ্যামচেমের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, সংগঠনটির নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে।

এ সময় তারা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে অংশ নেয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com