জয়পুরহাট ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৩:৪৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৩:৪৪:৩৩ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে ধরে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় লাল বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মাইদুল (১৮) নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লাল বাদশা মিয়া ও আহত মাইদুল আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শ গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ওই দুই যুবককে চোর সন্দেহে আটক করেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। আটকের পর তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে লাল বাদশা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরদিন শনিবার (১৫ আগস্ট) বিষয়টি জানতে পেরে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাল বাদশার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত মাইদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে ওই দুই যুবককে ঠিক কী কারণে আটক করা হয়েছিল, কিংবা তাদের ওপর কারা হামলা চালিয়েছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com