চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৪১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৪১:৫৬ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সেন্টু মার্কেটের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ) এর নেতৃত্বে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান মুক্তা, জেলা জাসসের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে স্থানীয় পথচারী, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় আনুমানিক ৪০০ প্যাকেট ভুনা খিচুড়ি বিতরণ করা হয়। জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com