চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৪৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৪৫:২৯ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ তহবিলের অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগী শিক্ষক কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অবসরকালীন জীবনকে স্বস্তিদায়ক করতে সরকার দ্রুততার সঙ্গে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান নিশ্চিত করছে। অর্থ প্রাপ্তির বিষয়ে সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com