নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৭:৩৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৭:৩৮:১০ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি :) “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ হতে ৩০ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নীলফামারী ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ ও নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করন রেলি হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুল রশিদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বিএনপি সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান,বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা,মৎস্যচাষী, জেলে,মাছ বিক্রেতা,স্থানীয় সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা আরও বলেন, নদী-নালা, খাল-বিলসহ উন্মুক্ত জলাশয়গুলো মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আধার। এসব জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার, কারেন্ট টেপাই জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে সফল মৎস্যচাষীদের মধ্য থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার সিঙ্গাহারা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তির মাধ্যমে নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com