উপজেলা হাসপাতালের ডিজিটাল ডেটাবেজ করছে সরকার

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০১:৪১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০১:৪১:১১ অপরাহ্ন



গণপূর্ত অধিদপ্তরের (PWD) উপজেলা পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক করার লক্ষ্যে একটি বিশেষ ডিজিটাল সফটওয়্যার তৈরি করা হয়েছে। 

এই সফটওয়্যারের মাধ্যমে দেশের প্রত্যন্ত উপজেলা ও হাসপাতাল পর্যায় থেকে বিদ্যমান অবকাঠামো, বেড সংখ্যা, জমি ও সাইটের তথ্য, চিকিৎসা ও সহায়ক সেবা, 

ইউটিলিটি সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করা সম্ভব হচ্ছে। সংগৃহীত তথ্য নির্ধারিত কাঠামো অনুযায়ী ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। ফলে বিভিন্ন উপজেলার তথ্য একই মানদণ্ডে তুলনা, মূল্যায়ন এবং প্রয়োজন নিরূপণ করা সহজ হচ্ছে। তথ্য যাচাই ও বিশ্লেষণের পর প্রকল্পের পরিধি, স্থানিক চাহিদা এবং প্রাক্কলিত ব্যয় নির্ধারণের মাধ্যমে দ্রুত প্রকল্প প্রস্তাব (DPP) প্রস্তুত করা যাচ্ছে। এর ফলে দীর্ঘ সময় ধরে ম্যানুয়াল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও সংকলনের প্রয়োজন কমে

 আসছে এবং আরও নির্ভুল, বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক প্রকল্প প্রণয়নের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমান সরকারের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে এই ডিজিটাল উদ্যোগ উপজেলা হাসপাতাল উন্নয়ন পরিকল্পনায় গতি, সমন্বয় ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী নেতৃত্ব ও দূরদর্শিতায় PWD-এর এই উদ্যোগ গণপূর্ত অধিদপ্তরকে আরও আধুনিক, 

প্রযুক্তিনির্ভর ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তরের ধারাকে এগিয়ে নিচ্ছে।একই সঙ্গে সফটওয়্যারভিত্তিক এই পদ্ধতি ভবিষ্যতে জেলা হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ স্থাপনা, আদালত, কারাগারসহ অন্যান্য সরকারি অবকাঠামো প্রকল্পেও প্রয়োগের সুযোগ তৈরি করছে।

ডিজিটাল তথ্য সংগ্রহ, দ্রুত বিশ্লেষণ, সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ প্রকল্প প্রণয়নের মাধ্যমে সরকারি অর্থের কার্যকর ব্যবহার ও উন্নত জনসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এটি গণপূর্ত অধিদপ্তরের “আধুনিক, সবুজ ও ডিজিটাল PWD” 

গড়ে তোলার বৃহত্তর রূপান্তর কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ—যেখানে প্রযুক্তির মাধ্যমে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সরকারি অবকাঠামো উন্নয়নের মান, স্বচ্ছতা ও দক্ষতা আরও উন্নত করার লক্ষ্য রয়েছে

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com