আল্লাহ সর্ব শক্তিমান, আসসালামু আলাইকুম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩ তম রাষ্ট্রপতি
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কে
শ্রদ্ধায় মান্যবর,
বাংলাদেশ শ্রমজীবী পার্টি - বিএসপি'র পক্ষ থেকে আপনাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আপনার দূরদর্শী নেতৃত্ব জাতিকে নতুন আশার আলো দেখাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএসপি'র বিশ্বাস আপনার বিচক্ষণতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং সকল শ্রেণি-পেশার মানুষের
অধিকার আরও সুসংহত হবে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা আশা করি, আপনার মেয়াদে শ্রমজীবী মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার নিশ্চিত হবে। দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি সর্বদা
আপনার গঠন মূলক কাজে সহযোগিতা করতে প্রস্তুত।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় দায়িত্ব পালন কামনা করছি।
শ্রদ্ধান্তেঃ-
সভাপতি,
লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী,
বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি এবং এয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১৬ ( পল্লবী ও রূপনগর থানা)
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,
মোঃ নিজাম উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ শ্রমজীবী পার্টি - বিএসপি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
তারিখ: ২০ আগস্ট, ২০২৬ ইং
স্থান: মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬.