মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর এর দায়িত্ব গ্রহণ করায় ফখরুল ইসলাম আলমগীরকে পবিপ্রবি'র ভিসির অভিনন্দন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্র পতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।দেশবরেণ্য প্রাজ্ঞ রাজনীতি বিদ,বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং একনিষ্ঠ দেশপ্রেমিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে এই ঐতিহাসিক ও গৌরবময় দায়িত্ব গ্রহণ সমগ্র জাতির জন্য এক পরম আনন্দ ও আশার আলো সঞ্চার করেছে।তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা,ধৈর্য এবং আপসহীন নেতৃত্বের যে দৃষ্টান্ত স্হাপন করেছেন তা দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে চিরভাস্কর। অভিনন্দন বার্তায় আরও বলেন, তাঁর মতো একজন মননশীল, প্রাজ্ঞ,মার্জিত, দূরদর্শী এবং জনমানুষের নেতা রাষ্ট্রের অভিভাবকের আসনে আসীন হওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ,আইনের শাসন এবং সুশাসন আরও সুসংহত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একজন বরেণ্য শিক্ষাবিদ ও দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্র পতির সুদীর্ঘ অভিজ্ঞতা দেশের উচ্চশিক্ষা খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের একটি অন্যতম শীর্ষস্থানীয় উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। মহামান্য রাষ্ট্রপতির সু্যোগ্য ও দিকনির্দেশনামূলক অভিভাবকত্বে এবং চ্যান্সেলর হিসেবে তাঁর নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের গবেষণা, উদ্ভাবন এবং মেধাভিত্তিক সমাজ গঠনে নতুন দিগন্তের উন্মোচন করবে
।তিনি দেশের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য,দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন,স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পৃথক অভিনন্দন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।তারা আশা প্রকাশ করেন তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। মহামান্য রাষ্ট্রপতির দেশ গড়ার প্রতিটি মহৎ উদ্যোগে সর্বদা পাশে থাকার এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।