গুরুত্বপূর্ণ সড়কের সেতুটি ধসে পড়ে আছে, দেখার কেউ নেই!

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩২:০৪ অপরাহ্ন
গত অর্ধযুগ ধরে জাজিরা উপজেলার বড়কান্দি–পালেরচর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সেতুটি জীর্ণশীর্ণ ও ধসে পড়া অবস্থায় পড়ে আছে। অথচ এই সড়কটি দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে, রোগী ও সাধারণ মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় কাজে চলাচল করেন। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাট-বাজারে যাতায়াত করেন। কিন্তু সেতুটি ব্যবহার অনুপযোগী হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এত গুরুত্বপূর্ণ একটি সড়ক ও সেতুর এমন বেহাল দশা সত্যিই দুঃখজনক। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু সাহেবের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত সেতুটির সংস্কার/পুনর্নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com