জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:৩১:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:৩১:১৩ পূর্বাহ্ন




অনেকটা গোপনেই ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়েছে দলের আমির ডা. শফিকুর রহমানকে। ইতোমধ্যে মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব বণ্টন করে সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে।

সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ছায়া মন্ত্রিসভা এরই মধ্যে গঠন করা হয়েছে এবং শিগগিরই সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বরাষ্ট্রে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং অর্থ মন্ত্রণালয়ে সাইফুল আলম খান মিলনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামায়াত বলছে, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, দুর্বলতা চিহ্নিত করে বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই এই কাঠামোর মূল উদ্দেশ্য।

দলীয় নেতারা জানিয়েছেন, গত মাসে গোপনে গঠিত এই ছায়া মন্ত্রিসভা ইতোমধ্যে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট পর্যালোচনা করেছে। এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতারাও যুক্ত রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা নতুন কোনো ধারণা নয়। সরকারের নীতি ও বাজেটের বিকল্প প্রস্তাব তুলে ধরে বিরোধী দলকে আরও কার্যকর ও গঠনমূলক ভূমিকা রাখার সুযোগ দিতে পারে এই কাঠামো।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com