নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৭:৫২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৭:৫২:১০ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিদ্রোহি কবি কাজী নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তারুণ্য একাডেমী ঠাকুরগাওয়ের আয়োজনে সোমবার রাতে ঠাকুরগাও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। এসময় প্রতিযোগিতায় নাচ,গান, ছড়া, আবৃতি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশু ও তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। রহমত আরিফ ঠাকুরগাঁও ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com