পুলিশের অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:২৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এস্কাফ সিরাপসহ আব্দুল নুর শিমুল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। “মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে সদর মডেল থানার এসআই (নিঃ) মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শামিমের অটো গ্যারেজের পেছনের ফাঁকা জায়গা থেকে আব্দুল নুর শিমুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার ইকবাল আহম্মেদের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে সহযোগিতা করতে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com