প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূইয়া দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ২৭ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এক শোকবার্তায় তিনি বলেন, দেশবরেণ্য শিক্ষাবিদ ড. আবদুল হান্নান ভূইয়ার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত, বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এক অপূরনীয় ক্ষতি হয়েছে। প্রফেসর ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। তিনি দক্ষিনবঙ্গের একটি নবীন বিশ্ববিদ্যালয়কে তাঁর দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং প্রজ্ঞা দিয়ে আমেরিকান কোর্স কারিকুলার আদলে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। তাঁর হাত ধরেই পবিপ্রবি প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের বিদায় আমাদের ব্যতিথ করেছে। পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।