চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:৪৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:৪৬:৪৮ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের গার্লস স্কুলের পাশে টাউন ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে প্লেসধারী শিক্ষার্থীদের জন্য পৃথক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম। এছাড়া অনুষ্ঠানে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের নেতৃত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com