মোঃ জাকির খান, টাংগাইল
টাংগাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে। পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, ধনবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি, এস এম এ ছোবহানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির কারণে, একপর্যায়ে এটি জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী এস এম এ ছোবহান।
পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল ছাওার মাস্টার এর সভাপতিত্বে ও ধনবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এর সঞ্চালনায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধনবাড়ী পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও নাগরিক সেবার বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তারা। বক্তারা এস এম এ সোবাহানকে ভোট দিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকটি আয়োজনের সঙ্গে ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাইদুর রহমান, পৌর যুবদলের মেরাজ, ৪ নং ওয়ার্ড বিএনপির ফরিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের ফারুক সহ পৌর যুবদলের জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম এ ছোবহান বলেন, “এর আগেও আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছিলেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার জনগণের সেই বিজয় ছিনিয়ে নিয়ে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল। বিষয়টি আপনারা সবাই জানেন।”
তিনি আরও বলেন, “ধনবাড়ী পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমাকে বিজয়ী করলে পৌরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি উন্নত ও নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন পৌরসভা গড়ে তুলতে কাজ করবো।