শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৪৬:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৪৬:২২ পূর্বাহ্ন


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পুড়িয়া গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। রাত ১১:০০ টায়.
​ তেলকুপি গ্রামস্থ পাঁকা রাস্তা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ (সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) তেলকুপি বিওপির অধীনস্থ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) বিশেষ টহল দল.

​জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তি মো. তুহিন (৪০), পিতা-মৃত মুজাফর, গ্রাম-তেলকুপি, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ. (তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নিয়মিত ভারত হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে বিজিবি সূত্রে জানা যায়).
​উদ্ধারকৃত মাদক: ৯ গ্রাম গাঁজা (২২ পুড়িয়া). ১টি বাই-সাইকেল.
​
​ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com