​সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা শুরু

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৪:১১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৪:১১:৫৯ অপরাহ্ন



আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, পদযাত্রাটি সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে এবং সেখানে স্পিকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে


পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা গুমের শিকার ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। সমাবেশ শেষে দলটির নেতাকর্মী ও জোটের শরিকরা সংসদ অভিমুখে রওনা হন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com