ধুনটে নোংরা পরিবেশে কেক তৈরির দায়ে কেক কারখানাকে জরিমানা, ২০০ ডিম বিনষ্ট

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫০:০৯ অপরাহ্ন
গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত করার অপরাধে ‘মন স্পেশাল কেক’ নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটিতে থাকা প্রায় ২০০টি বিনষ্ট ও পচা ডিম ধ্বংস করা হয়েছে। ​রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ধুনট উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযুক্ত প্রতিষ্ঠানের মন স্পেশাল কেক, বাবু বাজার, নিমগাছী, ধুনট, বগুড়া। সেখানে দীর্ঘদিন ধরে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বিএসটিআই’র বৈধ লাইসেন্স না থাকা এবং পণ্যের প্যাকেট/লেবেলে সঠিক উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নষ্ট ২০০টি ডিম জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ উল্লাহ নিজামী। ​প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট) মোঃ আসাদুজ্জামান। ​জনস্বার্থ রক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই বগুড়ার এই যৌথ ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com