যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫২:০৫ অপরাহ্ন
মোঃ জাকির খান ধনবাড়ী (টাঙ্গাইল) “যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি। মানুষের এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই”—এমন মন্তব্য করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধনবাড়ী পৌরসভার মেয়রপ্রার্থী হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ধনবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চাতুটিয়া গ্রামে স্থানীয় মানুষের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হাফেজ খাইরুল ইসলাম মুন্সি বলেন, মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যা জানার চেষ্টা করছি। যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই। চায়ের আড্ডায় স্থানীয় বাসিন্দারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তিনি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। আড্ডায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com