নানিয়ারচরে বিদায়ী ইউএনওকে বিদায়, নবাগত ইউএনওকে বরণ

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১১:৫৬:৫৬ অপরাহ্ন
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজিব দাশ পুরকায়স্থের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নূর পেয়ারা বেগমের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার উপস্থিত থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও রাজিব দাশ পুরকায়স্থের দায়িত্ব পালনকালে নানিয়ারচর উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমকে নানিয়ারচরে আন্তরিক স্বাগত জানানো হয়। তাঁর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর ও জনবান্ধব সেবা পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিদায়ী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাঁকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com