চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১২:২৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১২:২৯:০৪ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রহনপুর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রহনপুর পৌর কলেজ গেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৭ আপ ‘রহনপুর কমিউটার’ ট্রেনটি রহনপুর স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি সরিয়ে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। কীভাবে ওই নারী নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com