বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা, সড়ক অবরোধ

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০১:৩০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০১:৩০:৫৩ অপরাহ্ন

​গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় চোর সন্দেহে শামিম হোসেন(৩৫) নামের এক যুবককে পি টিয়ে ও পায়ের রগ কেটে হ ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শামিম সদরের নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের দাফন অনুষ্ঠানে অংশ নিতে বারপুর এলাকায় গিয়ে ছিলেন শামিম। সোমবার রাতে এলাকায় হাঁটাহাঁটির সময় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফিসহ কয়েকজন তাঁকে আটক করেন। নিহতের শ্বাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করে জানান, আটকের পর শামিমের ওপর রাতভর অমানসিক নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে তাঁর পায়ের রগ কেটে একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়।

​পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃ ত্যু ঘটে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে শামিম এর মৃ ত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকালে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন। তাঁরা নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে নামুজা-বগুড়া আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি ইব্রাহিম আলী জানান, "চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"

সাংবাদিক/ গোলাম রব্বানী শিপন । 
মোবাইল, ০১৭১১২৫২৪৯৬
মঙ্গলবার, ১/৯/২৬ইং

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com