রাস্তার পাশে বাস থামিয়ে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: ট্রাফিক কমিশনার

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:০৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৬:০৬:৪৫ অপরাহ্ন




এবার ঢাকা ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল পরিদর্শন শেষে জানিয়েছেন, দূরপাল্লার বাস যাত্রী নামিয়ে রাস্তার পাশে অথবা বাস টার্মিনালে দাড়িয়ে থাকলেই ট্রাফিক পুলিশ মামলা দেবে।

অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান বলেন, তিন মাসের মধ্যে মহাখালীর অপেক্ষমাণ বাস গাড়ি পূর্বাচলে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পূর্বাচলে ১০ একর জমি নেয়া হয়েছে বাস স্ট্যান্ড এর অস্থায়ী ডিপো করার জন্য। ইতিমধ্যেই ৬০০ গাড়ি রাখার ব্যবস্থা করা আছে সেখানে। সকালে যাত্রী নামিয়ে এখানকার বাসগুলো পূর্বাচলে চলে যাবে। যাত্রী পরিবহনের নির্ধারিত সময় এলে আবার মহাখালীতে ফিরে আসবে বাসগুলো। বাস মালিক সমিতি পূর্বাচলে বাস পাঠাতে সম্মতি জানিয়েছেন।

নির্দেশনা অমান্য করে যদি কেউ টার্মিনালে বাস অথবা রাস্তার পাশে বাস থামিয়ে রাখে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com