গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে হাসান ছঞ্জরী উমরাহ ট্রাভেলস এ্যান্ড ট্যুর-এর নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার৪ সেপ্টেম্বর বাদ জুম্মা মহাস্থান শাখা অফিসের সহকারী পরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসান ছঞ্জরী উমরাহ ট্রাভেলস এ্যান্ড ট্যুর-এর স্বত্বাধিকারী ছৈয়্যদ হাসান বারী।
প্রধান অতিথির বক্তব্যে ছৈয়্যদ হাসান বারী উমরাহ হজ্বের ফজিলত, গুরুত্ব এবং পবিত্র এই সফরের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "পবিত্র উমরাহ পালন প্রতিটি মুসলিমের হৃদয়ের সুপ্ত বাসনা। হাজ্বীদের এই পবিত্র ইবাদত যেন সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট ও আত্মিক প্রশান্তির সাথে সম্পন্ন হয়, সেজন্য আমাদের প্রতিষ্ঠান সর্বাধুনিক ও আস্থার সেবা নিয়ে সবসময় পাশে রয়েছে। সততা, স্বচ্ছতা ও বিশ্বস্ততাই আমাদের মূল পুঁজি।"
তিনি আরও বলেন, গ্রাহকদের বিশ্বস্ত ও সুশৃঙ্খল সেবা প্রদানে হাসান ছঞ্জরী উমরাহ ট্রাভেলস এ্যান্ড ট্যুর যেসকল গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে তা হলো,
দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে উমরাহ ভিসা প্রসেসিং।
পবিত্র মক্কা ও মদিনায় হারাম শরীফের নিকটবর্তী উন্নতমানের হোটেল ও আবাসন বুকিং।
সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট নিশ্চিতকরণ এবং এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সেবা।
অভিজ্ঞ ও দক্ষ মোনাজ্জেমের (গাইড) সরাসরি তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ উমরাহ জিয়রাত সম্পন্ন করা। প্রবীণ ও প্রথমবার উমরাহ যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন এবং সার্বক্ষণিক কাস্টমার কেয়ার সাপোর্ট।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মো. এমদাদুল হক। এছাড়া উমরাহ হজের তাৎপর্য ও সুন্নাহসম্মত আমল নিয়ে আলোচনা করেন মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মো. আমিনুর রহমান।
মো. আবু বক্কর সিদ্দিকের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নু, গোলাম রব্বানী পুটু, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, দুলাল হোসেন, মাহবুবুর রহমান, শামীম আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শাখা অফিসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাংবাদিক/ গোলাম রব্বানী শিপন।
মোবাইল নাম্বার, ০১৭১১২৫২৪৯৬
শুক্রবার, ৪/৯/২৬ইং