জয়পুরহাটের কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৩:৩৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৩:৩৭:২৭ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কালাই উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন অভিলাষের সদস্যবৃন্দ। রোপণ করা গাছের মধ্যে ছিল কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, কাঠবাদাম, জাম, জলপাই, জয়তুন, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছ। সংগঠনটির সদস্যরা জানান, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ। অভিলাষ বিশ্বাস করে—“একটি গাছ, একটি প্রাণ, একটি সুন্দর ভবিষ্যৎ।” তারা বলেন, আজ লাগানো একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস ও সবুজের আশ্রয় হয়ে উঠবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সদস্যদের প্রত্যাশা, ছোট ছোট মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘অভিলাষ’ শুধু একটি সংগঠন নয়, বরং মানবতার এক প্রতিচ্ছবি—যা একদিন বৃহত্তর সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। সবুজে সাজুক বাংলাদেশ, সুন্দর হোক আমাদের প্রিয় কালাইয়ের পরিবেশ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com