রাজউকের পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন নূর-ই -খোদা

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১০:৫০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১০:৫০:০১ অপরাহ্ন
দেশের বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নুর-ই-খোদা রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি উপ নগর উন্নয়নবিদ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২ সেপ্টেম্বর বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন শীলাব্রত কর্মকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয় জনাব নূর-ই-খোদা পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। অভিনন্দন ও শুভেচ্ছা ------------------ বিএনআরএস সভাপতির অভিনন্দন -------------- নূর-ই-খোদার পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNRS) এর সভাপতি মো: আনিসুর রহমান আনিস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জনাব নূর-ই-খোদা কেবল দেশের পতিথযশা স্থপতিই ও নগর পরিকল্পনা বিদই নয় ; কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক ও দায়িত্বশীলও বটে। তিনি আশাপ্রকাশ করেন নবনির্বাচিত পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক নগরী গঠনে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। তিনি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com