শিবগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্পিডবেকার নির্মাণের দাবি

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৮:০৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৮:০৩:২৫ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গনেশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন গনেশপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জামাল উদ্দিন গনেশপুর বাজার এলাকায় সড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, "গনেশপুর বাজার এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে মোকামতলা-জয়পুরহাট সড়কের ওই এলাকায় একটি স্পিডবেকার নির্মাণের দাবি জানান তারা।" শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি আটক করা সম্ভব হয়নি।" ওসি আরও বলেন, "এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com