কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:২৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:২৪:৪৫ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি ভিডিও কনফারেন্সের (প্রদর্শনের) মাধ্যমে ১২ ই সেপ্টেম্বর (২০২৬ ) শনিবার সকাল ৯ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনমাস ব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। কালাই উপজেলা প্রশাসনের ও পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com