""
নওগাঁ থেকে (জেলা স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
১৩ সেপ্টেম্বর ২০২৬ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) ২টি টীম বদলগাছী ও সাপাহার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বদলগাছী থানা এলাকায় অবস্থান কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বদলগাছী থানার চাকরাইল গ্রামের ঠাঠারি পাড়া মোড়ের উপর ১ জন ব্যাক্তি মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম বিকেল ৪ টার সময় ঘটনাস্থলে পৌঁছলে ১ জন ব্যাক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় উক্ত ব্যাক্তিকে উপস্থিত লোকজনের সামনে হেফাজতে নিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দেহ তল্লাশী করা হয়। ধৃত ব্যাক্তি তার নাম মকুল হোসেন (৪১) পিতা- শারিফুজ্জামান (মিন্টু) গ্রাম- চাকরাইল, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ বলে জানায়। ধৃত ব্যাক্তির দেহ তল্লাশী কালে তার হেফাজতে থাকা পলিথিনে আগুন দিয়ে মোড়ানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
মাদক বিরোধী অপর অভিযানটি পরিচালনা করা হয় সাপাহার থানা এলাকায়। সাপাহার থানা এলাকায় অভিযানকারী টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাপাহার থানার হাপানিয়া শিয়ালমারি গ্রামের মনারুল হুদা মাদ্রাসার পাশে ১ জন ব্যাক্তি মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম মনারুল হুদা ইসলামি কমপ্লেক্সের দক্ষিন পাশে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর পৌঁছালে ১ জন ব্যাক্তি ডিবি পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে।
তাকে আটক করে লোকজনের সামনে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি আনোয়ার হোসেন (৩০) পিতা- হযরত আলী, গ্রাম- হাপানিয়া শিয়ালমারি, থানা- সাপাহার, জেলা- নওগাঁ, এর হেফাজত থেকে লাল রঙের শপিং ব্যাগের ভেতর ৩৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতি পাতায় ১০ টি করে ৩৫×১০ মোট ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।