ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০২:৩০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০২:৩০:৪০ অপরাহ্ন



এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ–ডাকসুর সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জিন্নাহর ছবি অপসারণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন ছাত্রদলের নেতারা।

সংস্কার শেষে চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ–ডাকসুর সংগ্রহশালা। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী ডাকসু নির্বাচনসহ বেশ কিছু স্থিরচিত্র সেখানে স্থান পেয়েছে। পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ঠাঁই পেয়েছে সংগ্রহশালায়। এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের সেই আলোচিত ছবি, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবিতেও জিন্নাহ রয়েছেন। ওই সম্মেলনেই ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি সংবলিত প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। অপর ছবিটি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনের পেপার কাটিং।

ডাকসুতে মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। ছাত্রদলের নেতারা বলছেন, জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে ভূলুণ্ঠিত করা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com