প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ দেয়া বন্ধ করে দিয়েছিল আদানি: রিজভী

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০১:৩৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০১:৩৫:০৬ অপরাহ্ন




প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ায় বিদ্যুৎ দেয়া বন্ধ করে দিয়েছিল আদানি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন।

তিনি বলেন, ব্রিকস সম্মেলনে ভারত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি। তিনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, উনি গিয়ে সাইডলাইনে বসবেন, এটা হতে পারে না। সেখানে না গিয়ে উনি দেশের গৌরব বাড়িয়েছেন। সার্বভৌমত্বের শক্তি প্রদর্শন করেছেন।

তিনি আরও বলেন, সামনাসামনি কথা হলে অনেক সুমধুর কথা বলে ভারত, কিন্তু ভেতরে ভেতরে ভারত যে চক্রান্তের জাল তৈরি করছে শেখ হাসিনাকে কেন্দ্র করে, সেটা অত্যন্ত সুস্পষ্ট।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, আদানি পাওয়ার প্ল্যান্ট ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। সরবরাহের সুইচ ভারতের ঝাড়খন্ডে রয়েছে। সেই সুইচ তারা যেকোনো সময় বন্ধ ও চালু করতে পারে। প্রধানমন্ত্রী যখন ব্রিকসে যাবেন না বলে জানালেন, তার পরপরই আদানি গ্রুপ ঘোষণা দিল, তাদের পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, ব্রিকস সম্মেলনে যোগ না দেয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এটা বুঝতে কি ব্যারিস্টারি পাস করতে হয়?

রুহুল কবির রিজভী বলেন, একটি গোষ্ঠী দেশকে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ফিরিয়ে নিতে চায়।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com