​সকল বিভাগের শিক্ষার্থীকে এইচ আর ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৩৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৩৮:৩৬ অপরাহ্ন
 পবিপ্রবি ভিসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের   বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচ আর( হিউম্যান রিসোর্স) ক্লাবের উদ্যোগে "১০ম ব্যাচ মেজর সেমিস্টার: উৎকর্ষের পথে যাত্রা" শীর্ষক আলোচনা সভা অদ্য ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এইচ.আর ক্লাবের সভাপতি ও  সহযোগী অধ্যাপক মো:মমিনউদ্দিন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো: আনাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম নেছা ঐশি এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এইচ আর ক্লাবের সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময়। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপাচার্য অধ্যাপক ড.এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন  এন্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, এইচ আর ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো: তারিকুল ইসলাম,প্রফেশনাল এমবিএ  শিক্ষার্থী গাজী সাইয়েদা বিনতে মিতু, শিক্ষার্থী আলামীন আহমেদ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, আজকের এই দিনটি তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের একটি  অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মেজর সেমিস্টারে পদার্পণ করার অর্থ হলো তোমরা তোমাদের সাধারণ শিক্ষার  গন্ডি পেরিয়ে এখন একটি  নির্দিষ্ট  পেশাদার দক্ষতায় বিশেষায়িত হতে যাচ্ছ।তোমারা যারা হিউম্যান রিসোর্স বা  ম্যানেজমেন্টকে তোমাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছ মনে রাখতে হবে যে- যে কোন প্রতিষ্ঠান বা দেশের  সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ।  আর সেই মানবসম্পদকে দক্ষ,যোগ্য এবং উৎপাদনশীল করে তোলার গুরুদায়িত্ব কিন্তু ভবিষ্যৎ হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে তোমাদের ওপরই বর্তাবে।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেবার পর থেকেই জোর দিয়ে আসছি যে, আমাদের প্রধান লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা বৃদ্ধি করা। প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের পাশাপাশি তোমাদের লিডারশিপ, কোয়ালিটি, কমিউনিকেশন স্কিলস,সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।

হিউম্যান রিসোর্স ক্লাবের মতো সহ- শিক্ষা  কার্যক্রম গুলো তোমাদের  এই প্রয়োগিক  দক্ষতা  বা সফট স্কিলস উন্নত করতে অনন্য ভূমিকা পালন করবে। হিউম্যান এন্ড  রিসোর্স ক্লাবকে  বিজনেস স্টাডিজ ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।

সকল বিভাগের শিক্ষার্থীদেরকে এ ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে।তিনি বলেন,অবিলম্বে আমরা হিউম্যান রিসোর্স বিভাগ চালু করবো।অনুষ্ঠানের শুরুতে এইচ আর ক্লাবের পক্ষ থেকে  প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  কৃতি ২ জন শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড ও নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন  প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com