শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১২:৫৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১২:৫৫:৩২ অপরাহ্ন
​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ২টি মোটরসাইসহ মো. মশিউর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ​আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোরে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। ​ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ভোর ০৫:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা রাস্তায় একটি যানবাহন তল্লাশি অভিযান চালায়। ​অভিযানকালে এক মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহল সদস্যরা শটগান দিয়ে ২ রাউন্ড ফাঁকা ফায়ার করলে ওই আরোহী মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েন। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও ১টি মোটরসাইকেলসহ মোট ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও মোটরসাইকেল দুটির মোট সিজার মূল্য ৪,৩৫,৮০০ (চার লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত) টাকা। ​ আটককৃত আসামির বাড়ি ভোলাহাট উপজেলার তিলকী (সুরানপুর) গ্রামের জেম আলীর ছেলে মো. মশিউর রহমান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ​বিজিবি অধিনায়কের বক্তব্য: ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, বিজিবি সকল প্রকার অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com