মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভার এলাকায় এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সুস্থ-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।শনিবার
(১৯ই সেপ্টেম্বর২০২৬) এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অভিযানকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক, ড্রেন, নালা- হাট-বাজার এবং বিভিন্ন আবাসিক এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন:মৌওদুদ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালাই থানা বিএনপি
সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল আহ্বায়ক, কালাই পৌর বিএনপি
আনিসুর রহমান তালুকদার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা বিএনপি সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও কালাই পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযানে অংশ নেন।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বলেন,শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। কালাই পৌরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকার সাধারণ মানুষের কল্যাণ ও সুস্থতায় সবাইকে একযোগে কাজ করতে হবে। নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত সুন্দর কালাই গড়ে তোলা সম্ভব।