জয়পুরহাটে পৃথক অভিযানে ৩ হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-৪

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০১:৪৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০১:৪৪:৩৫ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার একটি সিএনজির ভেতরেই ছিল মাদকের বড় চালান। গোপন সংবাদের ভিত্তিতে সড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বিকেলে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ-কিচক সড়কের টাকাহুত (মধুবন) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন—বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আসলাম হোসেনের মেয়ে শারমিন (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা এলাকার ছোতরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হেলাল উদ্দিন (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোসলেমগঞ্জ-কিচক সড়ক দিয়ে মাদকের একটি বড় চালান কালাইয়ে প্রবেশ করবে। খবর পেয়ে অধিদপ্তরের একটি দল সকাল ১০টা থেকে ওই এলাকায় অবস্থান নেয়। পরে কিচক থেকে আসা একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় শারমিনের ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৬০০ পিস এবং হেলালের সাদা ব্যাগ থেকে ১ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা হয় ৩ হাজার পিস ট্যাপেন্টাডল। জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাপেন্টাডলসহ ওই দুজনকে আটক করা হয়েছে। এদিকে একই এলাকায় পৃথক অভিযানে মাদক সেবনের সময় রুহুল আমিন (৪০) ও ফাহিম হোসেন (২৬) নামে আরও দুজনকে আটক করা হয়। রুহুল আমিন কালাই উপজেলার টাকাহুত (জগন্নাথপুর) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং ফাহিম হোসেন একই গ্রামের দামাপাড়া এলাকার আইয়ুব হোসেনের ছেলে। পরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ফাহিম হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রুহুল আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ বলেন, তিন হাজার পিচ টাপেন্টাডলসহ আটক শারমিন ও হেলাল বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com