একজন আমলার স্মৃতি কথা Memoirs of a Civil Servant

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৫৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৫৮:৫০ অপরাহ্ন
Dr. A K M Jahangir লেখক পরিচিতি: ড. এ কে এম জাহাঙ্গীর ১৯৮২ রেগুলার বিসিএস পরীক্ষা দিয়ে ১৫ ডিসেম্বর ১৯৮৩ তারিখে ময়মনসিংহ কালেক্টরেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার ও অর্থ কর্মকর্তা এবং উপজেলা ম্যাজিস্ট্রেট -এিশাল উপজেলা, মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট- ঢাকা, উপজেলা নির্বাহী অফিসার - সোনারগাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) - টাংগাইল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক - ঢাকা এবং জেলা প্রশাসক - ঝালকাঠি, নড়াইল ও পাবনা পদে চাকরি করেন। ড. এ কে এম জাহাঙ্গীর বাংলাদেশ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব - পরিবেশ ও বন মন্ত্রনালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রনালয়, উপসচিব ( বোর্ড) বস্র মন্ত্রনালয়, যুগ্ম সচিব ( উন্নয়ন) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুগ্ম সচিব ( প্রশাসন) অর্থ বিভাগ এবং যুগ্ম সচিব এপিডি- সংস্থাপন মন্ত্রণালয় পদে চাকরি করেন। তিনি নভেম্বর ২০০৬- মার্চ ২০০৭ পর্যন্ত মহাপরিচালক এান ও পুনর্বাসন অধিদপ্তর পদের দায়িত্ব পালন করেন। ৩১-০৩-২০০৭ তাঁকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি হিসাবে বদলী করায় তিনি ৪ এপ্রিল ২০০৭ যোগদান করেন। ড. এ কে এম জাহাঙ্গীর ৪ এপ্রিল ২০০৭ থেকে ১১ ডিসেম্বর ২০১৪ সময়ে ওএসডি ও পদোন্নতি বঞ্চিত অবস্হায় ছিলেন। তাঁর চাকরি ২৫ বছর হওয়ায় সরকারি কর্মচারী অবসর গ্রহন আইন -১৯৭৪ এর ৯(২) ধারা অনুসারে তাঁকে ১১ ডিসেম্বর ২০১৪ তারিখে বাধ্যতামূলক অবসর আদেশ করে। ড. এ কে এম জাহাঙ্গীর একজন মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সহ এমএ ডিগ্রী অর্জন করেন ১৯৭৬ সালে। তিনি ১৯৯২ সালে নেদারল্যান্ডসের আইএসএস থেকে পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী করেন। আমারিকার প্রেস্টন ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. এ কে এম জাহাঙ্গীর এর লেখা, মাঠ প্রশাসন, ফৌজদারি বিচার প্রশাসন, চাকরির বিধি বিধান ( যৌথ প্রয়াস), Development Planning in Bangladesh, এলমে তরিকত ও মারেফত, আলোকিত মানব। দেশের বিভিন্ন জার্নালে তাঁর লেখা ৭ টি প্রবন্ধ প্রকাশিত হয়। ড. এ কে এম জাহাঙ্গীর এর স্ত্রী প্রফেসর হোসনে আরা বেগম, পুএ - প্রকৌশলী এ এইচ তাহজিব এবং কন্যা ডাক্তার ফাইকা তাবাসসুম। ৩ নাতি যথাক্রমে আযযান তেহজিব, আলীয়ান তেহজিব এবং আয়াদ শামস্। ড. এ কে এম জাহাঙ্গীর, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদানের পূর্ব ১ লা জানুয়ারী ১৯৭৯ থেকে ১০ ফেব্রুয়ারী ১৯৮১ পর্যন্ত "এসোসিয়েটেড সার্ভিসেস" আর্থ সামাজিক প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা এবং ১১ ফেব্রুয়ারী ১৯৮১ থেকে ১৪ ডিসেম্বর ১৯৮৩ পরযন্ত শ্রম ও জনশক্তি মন্ত্রনালয়ের গবেষণা কর্মকর্তা পরিকল্পনা পদে চাকরি করেন। ড. এ কে এম জাহাঙ্গীর এর লেখা বই প্রকাশের অপেক্ষায়, " পূর্ব বঙ্গে ইসলাম" এবং " কুমিল্লার অতীত ঐতিহ্য"।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com