কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১০:০০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১০:০০:১৪ অপরাহ্ন
​ মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির  (KFA) উদ্যোগে বর্ণাঢ্য অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান। ​অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব কবির আকবর চৌধুরী তাজ। ​কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাদক এবং ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন কাঁটাহার গ্রামের যুব সমাজ সহ অভিভাবকেরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com