জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন পূর্ব লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১০:০১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১০:০১:৩০ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির আহমেদ শাহিন ও যুগ্ম সম্পাদক আব্দুল অদুদ দীপকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাথ এম. হোসাইন, এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জিপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন, বিএসিএর সভাপতি ওলি খান, নজরুল ইসলাম বাসন, সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম, ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সাংবাদিক ও মাহবুব রহমান, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিতু চৌধুরী, তাজুল ইসলাম আশিকুর রহমান ও রফিকুল হায়দারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জামাল মোক্কাদুর্স, সহসভাপতি শহীদুল ইসলাম মামুন কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ এবং সহ-সভাপতি আবদুল সুফান সহসভাপতি সাইফুল আলম লিখন, আব্দুল মুকিত,সাইফ আহমেদ সুইট,গয়াছুর রহমান,নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান আজিম উদ্দিন ফয়ছল আকন্দ ময়নুল ইসলাম সোহাগ,বশীর আহমদ ফয়ছল ইকবাল খান,আফিকুর রহমান চৌধুরি বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের প্রশংসা করেন। তারা যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com