ঐতিহাসিক মহাস্থান শালবাগানে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা: উদ্বিগ্ন এলাকাবাসী ও অভিভাবক মহল

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৬:১০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৬:১০:৪৬ অপরাহ্ন
​গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া): বগুড়ার ঐতিহাসিক মহাস্থান শালবাগান ও এর আশপাশের এলাকায় অভিনব কায়দায় রমরমা মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো জোরালো ভূমিকা না থাকায় এলাকার সচেতন মহলে তীব্র উদ্বেগ ও চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ​স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহাস্থানগড় শালবাগান ও পাথরপাড়া এলাকায় প্রকাশ্যে ও গোপনে অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের মতো সর্বনাশা মাদক। বিশেষ করে পাথরপাড়া ও শালবাগান এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয়দের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, কেন পুলিশ প্রশাসন এসব এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে না এবং চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করছে না? ​অনুসন্ধানে জানা গেছে, মহাস্থান শালবাগানের পশ্চিম পাশে এক নারী দিবানিশি অভিনব কায়দায় ইয়াবা ফেরি করে বিক্রি করেন। অনেক সময় নিজ বাড়ির জানালা দিয়েও প্রকাশ্যে মাদক ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া পাথরপাড়া এলাকায় ছোট ছোট প্যাকেটে (ভাগা দিয়ে) গাঁজা বিক্রির সিন্ডিকেট সক্রিয় রয়েছে। মাদকের কালো টাকায় এলাকার কয়েকজন কারবারি অল্প সময়েই ২ থেকে ৩টি করে বাড়ি নির্মাণসহ বিপুল সম্পত্তির মালিক বনে গেছেন। ​মাদকের এমন অবাধ বিচরণে ভবিষ্যৎ প্রজন্ম ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় অভিভাবকরা। ঐতিহাসিক মহাস্থানগড় ও হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) মাজারের পবিত্রতা রক্ষা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে অবিলম্বে এসব এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনা ও চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সাংবাদিক/ গোলাম রব্বানী শিপন। মোবাইল নাম্বার, ০১৭১১২৫২৪৯৬ বৃহস্পতিবার, ২৪/৯/২৬ইং

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com