​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৯:৪৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৯:৪৬:৪৪ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ​গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৪:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার ভেতরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযানটি চালায়।​মো. কালাম (৩২), পিতা-মৃত সাইদুর রহমান। ​মো. সালাউদ্দিন (২৮), পিতা-মৃত সাইদুর রহমান।(উভয় আসামির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের অন্তর্ভুক্ত) ​অভিযানকালে আসামিদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:​৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ​১টি ডিসকভার ১২৫ সিসি (Discover 125cc) মোটরসাইকেল ​২টি মোবাইল ফোন ​নগদ ৫,৫০০ টাকা ​আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, "বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com