নিরাপদ খাদ্য নিশ্চিতে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে পোল্ট্রি খামারীদের আহ্বান পবিপ্রবি'র উপাচার্যের

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:০৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:০৪:৫৪ অপরাহ্ন
নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারীদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে অত্যন্ত সচেতন হওয়ার আহবান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। অদ্য ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বিভাগীয় শহর বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টার, ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ এর উদ্যোগে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অধ্যাপক ড. মো:ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো: ফয়েজুর রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক খামারীবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com