পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন ----

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:১৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:১৫:৫০ অপরাহ্ন
---------- বাংলাদেশ মাৎস্য উৎপাদনে বিশ্বে এক রোল মডেল -- পবিপ্রবি উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) -এর ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষা,গবেষণা ও ব্যবহারিক কার্যক্রমকে আরো গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে গবেষণাগারের সংস্কার ও আধুনিকায়ন এবং একটি নতুন আধুনিক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। অদ্য রোববার (২৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে অবস্থিত পূর্বের ‘Seafood Processing, Quality and Safety Laboratory’-এর সংস্কার ও আধুনিকায়নকৃত অংশ এবং খামার ভবনে নবনির্মিত ‘Advanced Analytical Laboratory’ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM), HEAT-ATF Sub-project (PIN-13571) এবং , ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। শুরুতে দুপুর ১২ টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান Seafood Processing, Quality and Safety Laboratory-এর উদ্বোধন করেন। সোয়া ১২ টায় তিনি খামার ভবনে অবস্থিত Advanced Analytical Laboratory-এ যান। সেখানে তিনি ল্যাবটির ফলক উন্মোচন ও ফিতা কেটে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর সংশ্লিষ্ট প্রকল্পের ওয়েবসাইট উদ্বোধন করেন। | উদ্বোধনের পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় প্রফেসর ড. মো. মিজানুর রহমান ল্যাবে স্থাপিত ও ব্যবহারের জন্য নির্ধারিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির কার্যক্রম, ব্যবহারিক গুরুত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। ল্যাবের প্রতিটি যন্ত্রের মাধ্যমে কি ধরনের নমুনা প্রস্তুত, বিশ্লেষণ ও গবেষণা করা যাবে—সে বিষয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। এ উপলক্ষে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, " বাংলাদেশ আজ মাৎস্য উৎপাদনে এক রোলমডেল।বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল মাৎস্য সামুদ্রিক সম্পদের এক বিশাল ভান্ডার। কিন্তু শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, সেই মাৎস্য সম্পদকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, তার গুণগত মান নিশ্চিত করা এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা বিশ্ববাজারে পৌঁছে দেয়া আজ সময়ের দাবী। তিনি বলেন, আজ আমরা যে 'Seafood processing Quality and safety Laboratory" টি আধুনিকারণ করলাম সেটি আমাদের শিক্ষা র্থীদের এবং গবেষকদের সামুদ্রিক খাদ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ওপর বিশ্বমানের গবেষণার সুযোগ করে দেবে। একই সাথে খামার ভবনে নবনির্মিত " advanced Analytical Labrotary' আমাদের সামগ্রিক কৃষি, পশুপালন এবং মাৎস্য খাতের গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখানে অত্যাধুনিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের গবেষকরা এমন সব ডেটা এবং ফলাফল তৈরী করতে পারবেন যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে। পরে পবিত্র দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, গবেষক, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com