পবিপ্রবি'র বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৫:৫৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৫:৫৩:৫৪ অপরাহ্ন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৃজণী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো:আসলাম হোসেন।অদ্য ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তিনি সৃজনী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

এ উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো:আসলাম হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসলাম হোসেন বলেন, এই ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আসতে পেরে আমি আনন্দিত। আজ আমি এখানে কেবল একজন অতিথি হিসেবে আসিনি,এসেছি  তোমাদের কথা শুনতে, তোমাদের স্বপ্ন ও প্রত্যাশাগুলোকে কাছ থেকে উপলব্ধি করতে।

ছাত্র- ছাত্রীদের বিভিন্ন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, আজ তোমরা আমার কাছে তোমাদের কিছু যৌক্তিক দাবির কথা তুলে ধরেছ।তোমরা একটি আধুনিক লাইব্রেরী,সায়েন্স ল্যাবরেটরি চেয়েছ এবং খেলার মাঠ ভরাটসহ ক্যাম্পাসের কিছু অবকাঠামোগত সমস্যার কথা জানিয়েছ।আমি বলতে চাই তোমাদের এ দাবীগুলো কোন বিলাসিতা নয়, এগুলো তোমাদের অধিকার।

একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুসজ্জিত লাইব্রেরী ও ল্যাবরেটরি অপরিহার্য। তোমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করবো।তিনি আরও বলেন, তোমরাই এদেশের ভবিষ্যৎ।

আজকের এ  বিজ্ঞান ও প্রযুক্তির যুগে নিজেকে শুধু জিপিএ ৫ এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে এবং মানবিক গুণসম্পন্ন সত্যিকার মানুষ হতে হবে। প্রধান অতিথি সৃজনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ফলাফল,শিক্ষা  ও সহশিক্ষা কার্যক্রমে মুগ্ধ  হন।

তিনি স্কুলের  শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি সৃজনী বিদ্যানিকেতন প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন।  এর আগে প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের  অবকাঠামোগত বিভিন্ন  উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।


এ সময় অন্যান্যের মধ্যে  উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম,  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও   কর্মকর্তা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com