গভীর রাতে ঢাকার ৬ প্রেস পরিদর্শনে শিক্ষামন্ত্রী, জানা গেল কারণ

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:৫৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:৫৮:০৪ অপরাহ্ন



নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ কতটা এগিয়েছে, বইয়ের মান ঠিক আছে কি না- তা সরেজমিনে দেখতে গভীর রাতে রাজধানীর ছয়টি ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই এসব প্রেসে গিয়ে পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন করা প্রেসগুলো হলো- মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।


নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার প্রস্তুতি কতটা সন্তোষজনক, তা যাচাই করতেই মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন প্রেসে পাঠ্যবই ছাপার কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন। পাশাপাশি বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রেস মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।


এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বই ছাপার ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা এবং কোনো ধরনের গাফিলতি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।


মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ছাপার কাজে কোনো ধরনের গাফিলতি বা নির্ধারিত মানের সঙ্গে আপস করা যাবে না।

পাঠ্যবই ছাপার কাজের সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি বইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com