কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১০:৩৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১০:৩৬:০৩ অপরাহ্ন
​মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটের কালাই উপজেলার  মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  ​আসন্ন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে নির্বাচনী এলাকায় ব্যাপক  জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল।  ​উঠান বৈঠকে স্থানীয় প্রবীণ ভোটারদের সমাগম ঘটে। উপস্থিত সাধারণ ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে প্রবীন এই নেতা বলেন, "আমি দীর্ঘদিন ধরে রাজপথে দুর্দিনের সাহসী, ত্যাগী ও বারবার কারা নির্যাতিত নেতা হিসেবে জনগণের পাশে থেকেছি। ২০১৬ সালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি। ​আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কালাই উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় জনগণের সাথে সুসম্পর্কের কারণে সাধারণ ভোটারদের মাঝে তাঁকে নিয়ে বেশ আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।  ​উঠান বৈঠকে এলাকার সম্মানিত ভোটারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com